নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় মনগড়া প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুদনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে টাঙ্গাইলে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকায় 'মাহমুদ নগর জুয়াড় নগরে পরিণত' শিরোনামে মনগড়া বানোয়াট ও ভিত্তিহীন একটি প্রতিবেদন প্রকাশ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আ.লীগ নৌকা প্রতীকের জনপ্রিয় এই চেয়ারম্যান। তিনি বলেন, আমার এবং আমার মামুদনগর ইউনিয়নের সুনাম নষ্ট করার অপচেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 'মাহমুদনগর' নামে কোনো ইউনিয়ন পরিষদ নাগরপুরে নাই। আমার ইউনিয়নের নাম 'মামুদনগর' এখানে তথ্যগত ভুল বিদ্যমান। এছাড়াও আমার ভাইয়ের বিরুদ্ধে শত্রুতার জের ধরেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করছি। প্রতিবেদনে সকল তথ্য মিথ্যা ও বানোয়াট। সংশ্লিষ্ট অভিযোগের কোনো সত্যতা নাই এবং প্রতিবেদনে আমার কোনো বক্তব্য কোট করা হয়নি। জনপ্রতিনিধি হিসেবে এই প্রতিবেদন আমার ও আমার ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে।
মামুদনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউপি সদস্য (মেম্বার) মো. ময়নাল মিয়া, মো. শওকত হোসেন, হাবিবুর রহমান হাবিব, আওলাদ হোসেন সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments