স্টাফ রিপোটার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকালে মিছিলটি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নি:শর্ত মুক্তির দাবিতে মূহুমুহু স্লোগান দেয়া দেয়।
মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ, ধানমন্ডি থানা বিএনপির নেতা শফিক ভূইয়া, কাবিল হায়দার চৌধুরী, রফিক ভূইয়া, আনাস হাওলাদার, হাজারীবাগ থানা বিএনপির হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর, শিপলু, সুমন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, টিপু, চঞ্চল, সুমন, মহিলা দল নেত্রী ফেরদৌসী, সাজেদা, শেপু ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, মো:মামুন, সাইফুল ইসলাম সেতু,রেজাউল করিম রাব্বি, ফারুকুজ্জামান জুয়েল, রবিন বকাউল, ইয়াছিন আরাফাত, পারভেজ আহমেদ, আবিদ, রফিক, সরিফুল ইসলাম মিলন, রানা মাদবর, ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এর যুগ্ম আহবায়ক মাহফুজ কবির প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments