ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে তিন লাখ টাকা দেন কাদির। ইরাকে যাওয়ার পর ৯দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠকও হয়। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান কাদির। সেখান থেকে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর রমজানের লোকজন হামলা চালারে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টির তদন্ত করছে। অভিযোগ স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments