মাহবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, তত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা নেই জাতীয় পার্টির। তিনি বলেন, যতবার তত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টির প্রতি অবিচার হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।
আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশের মানুষ ভালো নেই। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দুঃখের বিষয় হচ্ছে সরকার এই বাস্তবতা অস্বীকার করছে। দ্রব্যমূল্য বেড়ে গেছে, পাশাপাশি মানুষের আয় কমে গেছে। ফলে ক্রয় ক্ষমতা কমে গেছে সাধারণ মানুষের। এমন বাস্তবতা মেকাবেলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে। এজন্য সরকারকেই উদ্যোগী হয়ে ডাকতে হবে রাজনৈতিক দলগুলোকে।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। তিনি বলেন, আমদানী ব্যায় বেড়েছে ১০০ বিলিয়ন ডলার। যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিলো না। তাই ৪০ বিলিয়ন ডলার ব্যায় বাড়ার কারণে আমাদের রিজার্ভ কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে শ্রীলংকার মত দেউলিয়া হতে পারে বাংলাদেশের অর্থনীতি। তিনি বলেন, বৈদেশিক ঋণের ওপর ভিত্তি করে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সবগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করা জরুরি ছিলো বলে মনে হয়না। ঋণের বোঝার কারণেও আমাদের রিজার্ভ কমে যেতে পারে। তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করা জরুরী হয়েছে পড়েছে। দেশের কৃষক ও শ্রমিক যারা দেশের অর্থনৈতিক সম্বৃদ্ধির জন্য কাজ করে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেগা প্রকল্প করা উচিৎ ছিলো।
জাতীয় ছাত্র সমাজ-এর ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, মমতাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, এডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ হেলাল উদ্দিন, ইফতেকার আহসান হাসান, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য আজাহারুল ইসলাম সরকার, এডভোকেট মোঃ আবু তৈয়ব, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, আশিক আহমেদ, ইঞ্জিনিয়ার এলাহান, জাকির হোসেন, ছাত্র সমাজ-ছাত্রনেতৃবৃন্দের মধ্যে অর্ণব চৌধুরী, শাহরিয়ার রাসেল, আল আমিন সরকার, যুবায়ের আহমেদ, মোঃ ইউসুফ, মোঃ নাজমুল হাসান রেজা, মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব, আতাউল্লাহ আরিফ, মোস্তফা সুমন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments