পঞ্চগড় জেলা প্রতিনিধি: জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন ? প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেষ্টুন নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মূলত: সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহন করতে না দেয়ার প্রতিবাদে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় প্রথমে সমবেত হন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে আটোয়ারী-রুহিয়া সড়কে প্রখর রৌদ্রে দাড়িয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments