কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়ার এ অনুষ্ঠানের আয়োজনে করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, হাজী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবু ছালেহ, সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।
বক্তারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তর না করাসহ ৪ টি প্রধান দাবি তুলে ধরেন।
এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলিগন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments