ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহান মে দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি জ্ঞাপন করেছেন। তারা বলেন, মহান মে দিবস সকল ধরনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা। তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বজনীন মৌলিক অধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তাঁরা প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, শহর-গ্রাম, মালিকানা নির্বিশেষে সকল কলকারখানা, শিল্প, উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামার, কৃষি, গৃহকর্মে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়নে সংগঠিত হবার পথে সকল বাধা অপসারণ করার দাবি জানান। তারা শ্রমিক বাঁচার মত মজুরি নিশ্চিত করিতে জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণার দাবি জানান। তারা শিল্প কলকারাখানাগুলিতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ঐক্য, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং শ্রমিক শ্রেণীর পক্ষে রাজনৈতিক শক্তি ও নেতৃত্বের বিকাশই শ্রমিকদের জন্য মানবিক জীবনের নিশ্চয়তা ও শোষণ-বৈষম্যমুলক সমাজ ব্যবস্থা পরিবর্তণের একমাত্র পথ।
অনুরুপ এক বিবৃতি দিয়েছেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments