কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গত ২৫ মে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়েছে। এতে দেশজুড়ে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টি সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে ৪০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ আসার কথা রয়েছে। সঠিক সময় জাহাজটি আসলে পহেলা জুলাই থেকে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০২০ সালে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। কয়লার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। তিন বছর আগে উৎপাদনে আসার পর এ কেন্দ্রেটি প্রথম কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী শাহআলম হাসিব জানান, কয়লা সংকটে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। আগামী ১ জুলাই আবারও চালু হবে বিদ্যুৎ উৎপাদন এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments