ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। প্রায় ৪০ হাজার পরিবারের সংগঠনের প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস একতাবদ্ধ।
অদ্য ২৭ আগষ্ট, ২০২৪ একটি প্রেস ইনভাইটেশন আমাদের দৃষ্টি গোচর হয়। প্রেস ইনভাইটেশনে অনৈতিকভাবে বাজুসের লেটারহেড প্যাড ব্যবহার করা হয়েছে। যার কোন আইনি বৈধতা নাই।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় গণমাধমকে এক বিজ্ঞপ্তিতে একথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বর্তমান কার্যালয়ে কার্যক্রম চলমান থাকা সত্বেও বাজুসের পুরাতন কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে।
বাজুসের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বাজুসের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
একই সাথে বাজুসের যে কোন বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য বাজুস রেজিষ্ট্রার্ড কার্যালয়- লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments