বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রমোশন ইউনিটের যৌথ উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ মিলনায়তনে ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড পাবলিক হেলথ’ শীর্ষক সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিভাবেন্দ্র এস রঘুবংশী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আখতারুজ্জামান, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইকবাল কবির এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের হিউম্যান ক্যাপিটাল টিম লিডার ফাহমিদা শবনম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই কোর্সের সফলতা কামনা করে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বর্তমান বিশ্বে একটি কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের কারনে প্রত্যেক দেশেই অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারক, পেশাজীবী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা জনস্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রায় দু’মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments