ডেস্ক রিপোর্ট : কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। এটি স্টোরেজ পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সনদ। নেদারল্যান্ডসের ডেলফ্টে অবস্থিত এসজিএস ব্রাইটসাইট ও ট্রাস্টসিবি এই সনদটি অনুমোদন ও প্রদান করে থাকে।
ডিজিটালাইজেশন বিশ্বকে যেমন বদলে দিচ্ছে, তেমনই সাইবার আক্রমণ, সিস্টেমের দুর্বলতার অপব্যবহার ও র্যানসমওয়্যার হামলার ঝুঁকিগুলো বেড়ে চলেছে। এর ফলে তথ্য চুরি, ক্ষতি ও হারানোর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য তথ্যের গুরুত্ব এবং নিরাপত্তা দুটোই অত্যন্ত জরুরি। ডেটা স্টোরেজ হলো ডিজিটাল অর্থনীতির মেরুদ- ও তথ্য সুরক্ষার শেষ স্তর। এর পাশাপাশি এটি শক্তিশালী ও বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
ডিজিটাল অর্থনীতির যুগে তথ্য অবকাঠামোর অন্যতম নিরাপদ একটি ভিত্তি হলো হুয়াওয়ের ওশানস্টোর ডোরাডো অল-ফ্ল্যাশ স্টোরেজ। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার ও বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্কিটেকচার ডিজাইন, সোর্স কোড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, রিলিজ ও ডিপ্লয়মেন্ট ইত্যাদি। র্যানসমওয়্যার থেকে সুরক্ষা, ডেটা চুরি প্রতিরোধ, ব্যাকআপ ও পুনরুদ্ধারসহ নির্ভরযোগ্য ডেটা সঞ্চালনের সুবিধার মাধ্যমে এটি ডেটার স্থায়িত্ব বাড়ায়।
আইটি পণ্য বা সলিউশনের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও সুরক্ষার নিশ্চয়তা দেয় সিসি ইএএল। এই ধরনের পণ্যের নিরাপত্তা সনদ প্রদানের জন্য এটি বিশ্বব্যাপী স্বীকৃত। এই সনদে ইএএল১ থেকে শুরু করে ইএএল৭ পর্যন্ত মান নির্ধারিত হয়। এর প্রতিটি স্তরে পৌঁছাতে প্রয়োজন হয় বিস্তারিত ডকুমেন্টেশন ও কঠোর পরীক্ষা। প্রতিটি স্তরে উন্নীত হলে উচ্চতর মাত্রার নিরাপত্তা নিশ্চিত হয়।
ইএএল৩+-এর তুলনায় ইএএল৪+ উচ্চ মাত্রার নিরাপত্তা দেয়। হুয়াওয়ে ২০২১ সালে ইএএল৩+ অর্জন করেছিলো। সিকিউরিটি ফাংশন, সিকিউরিটি ডিজাইন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সিকিউরিটি টেস্টিং ও সোর্স কোডের ইন-ডেপথ্ রিভিউ মেকানিজমের ক্ষেত্রে ইএএল৪+ নিরাপত্তার উচ্চ মানদ- নিশ্চিত করে। বর্তমানে এটিকে স্টোরেজ পণ্যের সর্বোচ্চ নিরপত্তা স্তর হিসেবে বিবেচনা করা হয়।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments