ডেস্ক রিপোর্ট: এভারকেয়ার হসপিটালে কালেকশন সার্ভিস দেওয়ার লক্ষ্যে হাসপাতালটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি-সক্ষম স্মার্ট ব্যাংকিং সুবিধা এভারকেয়ার হসপিটালের অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স বিভাগের লেনদেনের কার্যক্ষমতা আরও উন্নত করবে। ব্র্যাক ব্যাংক এবং এভারকেয়ারের এই যৌথ সহযোগিতা আধুনিক ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সল্যুশনকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা উন্নত করার ব্যাপারে প্রতিষ্ঠান দুটির প্রতিশ্রুতির প্রতিফলন।
২৬ সেপ্টেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং এভারকেয়ার হসপিটালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মাইনুর রহমান ভূঁইয়া এফসিএ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ঢাকা উত্তর এবং ময়মনসিংহ রিজিওনের রিজিওনাল হেড তানভীর রহমান, ব্রাঞ্চ কর্পোরেট ডিপোজিট মোবিলাইজেশনের ইউনিট হেড মো. মাহাবুবুর রশিদ এবং মাদানী এভিনিউ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আলী আদনান।
এভারকেয়ার হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স অপারেশনস অ্যান্ড ট্রেজারি পিঙ্কন সাহা, এসিএ, এমবিএ।
ব্র্যাক ব্যাংক এবং এভারকেয়ার হসপিটালের মধ্যে এই চুক্তির ফলে গ্রাহক এবং হাসপাতালের জন্য বিল পেমেন্ট এবং কালেকশন আরও সহজ হবে। ফলে, চিকিৎসা সেবা গ্রহণকারী ব্যক্তিরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments