জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের গেস্ট রুমে ডেকে নিয়ে এক সংবাদকর্মীকে নির্যাতনের ঘটনায় ৮ ছাত্রলীগ কর্মীকে অব্যাহতিদেয়া হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়ে নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীদের চিহ্নিত করে সংগঠন থেকে তাদের অব্যাহতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার ওই সংবাদকর্মী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন গণমাধ্যমে কাজ করেন তিনি।
নির্যাতনকারী হিসেবে চিহ্নিত ছাত্রলীগ কর্মীরা হলেন ৪৬ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের আসাদ হক ও আরিফ জামান সেজান, ৪৭ব্যাচের অর্থনীতি বিভাগের জিয়াদ মির্জা, দর্শন বিভাগের হাসিবুল হাসান রিশাদ, নৃবিজ্ঞান বিভাগের রাইহান বিন হাবিব, প্রাণিবিদ্যা বিভাগের মুনতাসির আহমেদ তাহরীম, আইন ও বিচার বিভাগের মাসুম বিল্লাহ্ ও ৪৮ ব্যাচের রসায়ন বিভাগের জাহিদ হাসান।
ভুক্তভোগীর ভাষ্য,"রুম থেকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমাকে সিলিং ধরে ঝুলতে বলা হয়, টেবিলের নিচে মাথা দিতে বলা হয়।আমি বাধ্য হয়ে ঝুলেছি কিন্তু, টেবিলের নিচে মাথা দিতে পারিনি।"
নির্যাতনকারীরা অনেক্ষণ তার মোবাইল আটকে রাখেন অভিযোগ করে বলেন, "একপর্যায়ে আমাকে তারা মোবাইল ফোনেরেকর্ড করছি কি না, তা নিশ্চিত হতে তারা আমার মোবাইল চায়। লক খুলে
দিতে বললে আমি অস্বীকৃতি জানাই। পরে তারা আমার শার্টের কলার ধরে আমার ওপর আক্রমণ করে।"
ঘটনা জানাজানি হলে ওই হলে যান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। সেখানে তারা উভয় পক্ষের বক্তব্য শুনে ৮ জনকে নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করেন।পরে সংগঠন থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
সভাপতি আক্তারুজ্জামান বলেন, "আজ থেকে সাংগঠনিক কাজকর্ম থেকে অবাঞ্ছিত বলে গণ্য হবে এই কর্মীরা।"তারা এই কমিটি থাকা অবস্থায় সংগঠনের রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না বলেও জানান তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, "আমরা হল কমিটির সঙ্গে কথা বলেছি। আজসন্ধ্যা ৭ টায় হলে মিটিং ডেকেছি। সেখানে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, "এ বিষয়ে সংশ্লিষ্ট হল কমিটির সঙ্গে কথা হয়েছে। তারা যা সিদ্ধান্ত নিবেন, তাই প্রশাসনিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments