ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় নতুন চান্দগাঁও আবাসিক অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান। তিনি বলেন, বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন চান্দগাঁও আবাসিক অংশে ওপরে ও নীচে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পাশ দিয়ে চলাচল করা যাচ্ছে। কোনো ধরণে দুর্ঘটনা যাতে না ঘটে, তাই প্রাথমিকভাবে এই ব্যবস্থা। ফ্লাইওভার ব্যবস্থাপনায় দায়িত্বরতরা এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার পর সব কিছু স্বাভাবিক করে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মিত হয়। গত ২০১৩ সালের ১২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১২ সালের ২৯ জুন বহদ্দারহাটের এই নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছিলো। এছাড়া ওই বছরের ২৪ নভেম্বর গার্ডার ধসে অন্তত ১৩ জনের মৃত্যুর হয়। পরে ফ্লাইওভারটির নির্মাণ কাজের তদারকির দায়িত্ব নেন সেনাবাহিনী।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments