পতিত স্বৈরশাসক কাঙ্ক্ষিত গণতন্ত্র ধ্বংস করতে তৎপর : নীরব

প্রকাশ : 24 Sep 2024
পতিত স্বৈরশাসক কাঙ্ক্ষিত গণতন্ত্র ধ্বংস করতে তৎপর : নীরব

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ছাত্রজনতার আন্দোলনে পতিত স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে হাসিনাসহ আওয়ামী লীগ হিংস্র হয়ে উঠেছে। অজস্র রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রকে ধ্বংস করতে তারা তৎপর রয়েছে।


তিনি বলেন, দেশের মানুষ এখনও কাঙ্ক্ষিত সফলতা পায়নি। যতদিন পর্যন্ত জনগণ তাদের ভোটাধিকার ফিরে না পাবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন এই বিজয়ের শতভাগ সফলতা আসবে না।


মঙ্গলবার শেরেবাংলা নগর থানা বিএনপির ২৭ নং ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


নীরব বলেন, স্বৈরশাসক আওয়ামী লীগের পতনের পর থেকেই তাদের প্রভূ রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে সবসময়ই ভারতের তাবেদারী করে। ভারত বাংলাদেশের জনগণের বন্ধু নয়, তারা আওয়ামী লীগের বন্ধু। তাই আওয়ামী লীগ ক্ষমতা দখল করেই দেশকে ভারতের বাজারে পরিনত করে। আজকে কাঙ্ক্ষিত বাকস্বাধীনতা আবারও কেড়ে নেওয়ার জন্য এরা সম্মেলিত ষড়যন্ত্র করছে। এবিষয়ে দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণকে সতর্ক থাকতে হবে।


ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, জাসাসের সহ-সভাপতি সানাউল্লাহ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সোহেল রহমান, আফতাব উদ্দিন জসিম, সালামত খাঁন সজিব, আতিকুর রহমান অপু, ওমর ফারুক রাশেদ, শাহজালাল সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;