ডেস্ক রিপোর্ট: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে দুই লাখ ৩৫ হাজার টাকা অর্থদন্ড আদায় এবং তিনটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদন্ড আদায় ও মামলা হয়েছে।
রাজধানী ঢাকার ডেমরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি বাণিজ্যিক ওয়াশিং ফ্যাক্টরি থেকে মোট ৩৩০০ সিএফটি/ঘন্টা লোড বিচ্ছিন্ন করা হয় এবং সর্বমোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পরিচালিত অভিযানে বাণিজ্যিকভাবে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইটি কারখানার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিচালিত অভিযানে এক হাজার অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা প্রায় ছয় কিলোমিটার এলাকায় বিস্তৃত ছিল।
কুমিল্লার গৌরীপুর, পশ্চিম নোয়াগাঁও, জিয়ারকান্দি এবং বাতাকান্দি এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরকার অবৈধ গ্যাস সংযোগ এবং অননুমোদিত গ্যাস ব্যবহার রোধে বদ্ধপরিকর। এই ধরনের অভিযান দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সকল বৈধ গ্রাহকের কাছে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments