সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, বুধবার রাতে উপজেলার শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার সময় অভিযান চালিয়ে তারেক, উজ্জল, আজিজুল, মাসুম, শাহ গোলাপ, ও সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ, ১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর, ৬টি কি-বোর্ড, ৬টি মাউস ও কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments