মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক, মেহেন্দিগঞ্জের মাটির সন্তান রাজীব আহসান বলেন" ৫ ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতির অনেক পরিবর্তণ এসেছে এখন মানুষ নেতাদের কাছে আসবেনা, নেতাদেরকেই মানুষের কাছে যেতে হবে "। ২৪ মার্চ,সোমবার,বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টি কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, উপজেলা জামায়াতের আমির মাওঃ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, মেহেন্দিগঞ্জ ঈমাম সমিতির পক্ষে সাবরেজিস্টার জামে মসজিদের খতিব মাওঃ মানছুর আহাম্মেদ, কলেজ শিক্ষকদের পক্ষে প্রভাষক মোঃ হালিম, ব্যবসায়ীদের পক্ষে পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, সাংবাদিকদের পক্ষে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, হাজী কল্যান ফাউন্ডেশনের পক্ষে অধ্যাপক মারুফুল করিম সজল, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষকদের পক্ষে মাকসুদুর রহমান মাসুদ, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষে সভাপতি সাহাদত হোসেন শামীম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির পক্ষে সভাপতি নুরনবী মোঃ ফরিদ, স্বাস্থ্য সহকারিদের পক্ষে জেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক হুমায়ূন কবীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম। পরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতার শেষে জুলাই অভ্যুথানে শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments