জাবি প্রতিনিধি :বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সারা বছর দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসেন শহীদ মিনারটিকে। বছরের অন্য সময় অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও ফেব্রুয়ারি আসলেই বেড়ে যায় শহীদ মিনারের কদর। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখেই মাসের শুরু থেকেই শহীদ মিনারের যত্ন শুরু হয়। এরপর সারা বছর আর কোনও খোঁজ নেই। প্রায়শ দেখা যায় জনসাধারণ জুতা পরেই শহীদ মিনারের বেদিতে ওঠে যাচ্ছেন। বহুবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ ও প্রতিবাদ জানিয়ে কাজও হয়নি। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাইকোর্টও সরকারকে নির্দেশনা দিয়েছেন। অথচ পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এজন্য ভাষা সৈনিক, শিক্ষাবিদ, গবেষক ও বিশ্লেষকরা বিশ্বিবদ্যালয়ের প্রশাসনের খামখেয়ালিকে দায়ি করছেন।
২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে দেখা যায় অর্ধশত বহিরাগত শহীদ মিনারের আশেপাশে ঘুরাঘুরি করছে। অনেকে জুতা নিয়ে মুল বেদিতে উঠে ছবি তুলতেছে। কোন নিরাপত্তা কর্মী ও প্রশাসনের কাউকে কোন কিছু বলতে দেখা যায় নি।
আজকের এই মহান দিনটি হলেও যথাযথ সম্মানের দাবি করে আমাদের শহীদ মিনারটি।
সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, শহীদ মিনারের আশেপাশে ভবঘুরেদের অবস্থান, অসামাজিক কার্যকলাপ ও মূল বেদিতে মিটিং মিছিল ও পদচারণা নিষিদ্ধ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরো সচেতন হওয়ার দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments