সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সোনার মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক।
শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলার হলরুমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং অসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে এসএমএস ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু বলেছেন সোনার দেশ গড়তে, সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক। বাংলাদেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু সর্বপ্রথম সংবিধানে পাঁচটি মৌলিক চাহিদাকে তিনি সংরক্ষণ করে গেছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। দীর্ঘ পাঁচ দশক পর কিন্তু বঙ্গবন্ধুর সেই দর্শন সারাবিশ্ব আজ অনুসরণ করছে। আজ সারাবিশ্ব এ পাঁচ বিষয়ে কাজ করছেন।
পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের কল্যাণে একাধিক উদ্যোগ হাতে নিয়েছেন। একজন শিক্ষক মোমবাতির মতো। তাঁরা নিজেরা জ্বলে একজন মানুষকে, সমাজকে, দেশকে, বিশ্বকে আলোকিত করে। একটা দেশকে পরিবর্তন করতে হলে তিনজন মানুষই যথেষ্ট প্রয়োজন। বাবা-মা এবং শিক্ষক। বাবা-মা একজন সন্তানকে জন্ম দেয় কিন্তু একজন শিক্ষক গড়ে তুলেন। একজন আর্দশ মানুষ গড়তে একজন শিক্ষকের পরিশ্রম অতুলনীয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কনসালটেস্ট (সিনিয়র সহকারী সচিব) এটুআই আল-ইমরান রুহুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments