রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলায় নেকমরদ ইউনিয়নে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৮) নামের এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১মার্চ)বেলা ১১ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ইসলাম নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃতঃ নাছির উদ্দীনের ছেলে। তিনি ইমামের পাশাপাশি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাসকিং মিলের নৈশ্য প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান,খাইরুল ইসলাম শামসুদ্দিন হাসকিং মিলে প্রায় ৪ বছর যাবত নৈশপ্রহরীর দায়িত্বে আছেন, এছাড়াও তিনি মতিন মার্কেট মসজিদে ইমামতি করেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। রাতে ওই মিলে চুরি করার সময় দেখে ফেলায় হয়তো তাকে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাঁটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments