আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে ধর্ষণের শিকার হয়ে ৩য় শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী জেঠা আব্দুল হাকিম উরুফে ভুষি (৫০) ফুসলিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে শনিবার বিকেলে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার পুরান শ্রীবরদী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষক আব্দুল হাকিম ভুষি সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে শনিবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, ভিকটিম উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাড়িতেই থাকতো ওই শিক্ষার্থী। ৫ মাস আগে প্রতিবেশী আব্দুল হাকিম উরুফে ভুশির স্ত্রী ও কন্যা ঢাকায় চলে যায়। এ সুযোগে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে সে ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই শিশুকে নিয়ে তার পরিবারের লোকজন ঢাকায় যাবে এমন খবরে ওই শিশুকে বিয়ের প্রস্তাব দেয়। পরে এ নিয়ে গ্রাম্য সালিশি বসে, এতে সালিশিতে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উঠে আসে। বিয়ের বিষয়ে রাজি না হয়ে ভিকটিমকে স্থানীয় একটি ক্লিনিকে শারীরিক পরীক্ষা করা হলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রিপোর্ট আসে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই মো নুর উদ্দিন বলেন, ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করতে বিজ্ঞ আদালতে নেয়া হবে। পরবর্তীতে মেডিকেল পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য পরীক্ষা করা হবে। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করি। ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক রয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments