স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা গণমাধ্যম ও বিপিজেএ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
স্পীকার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সংসদ বিটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নাই। এসময় তিনি সুন্দরভাবে বিতর্কের ঊর্ধ্বে বিপিজেএ নির্বাচন- ২০২২ অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান নির্বাচন কমিশনার ও গণসংযোগ শাখার পরিচালক মোঃ তারিক মাহমুদসহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালেও বিদায়ী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন। এসময় তিনি সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
এসময় বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা, নব-নির্বাচিত কমিটির সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments