ঈদুল ফিতর উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা

প্রকাশ : 20 Apr 2023
ঈদুল ফিতর উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০ এপ্রিল বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, রমযানের এক মাস রোযার কঠোর সংযম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়ের সকলের জন্য আনন্দ উৎসব। তারা বলেন, ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন অসহায়-নিরূপায়-অস্বচ্ছল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়। তারা বলেন, জাতি-ধর্ম-সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোযার সংযম সাধনার শিক্ষা মহিমান্বিত হয়।

সম্পর্কিত খবর

;