কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “আগে পুর্নবাসন,পরে উচ্ছেদ”এমন দাবীতে পর্যটন নগরী কুয়াকাটায় বিক্ষোভ করেছে ভূক্তভোগিরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় দিকে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে । এসময় পর্যটকবাহী দুরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা বিঘœ ঘটে। পরে প্রশাসনের পুর্নবাসনের আশ্বাসে দুপুর ১২ টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এতে বেরিবাধেঁর বাহিরে বসবাসকারী নারী,পুরুষ,শিশুসহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা বলেন, পুর্ণবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তাদের স্ত্রী সন্তান নিয়ে পথে বসতে হয়েছে। তারা ৫০-৬০ বছর ধরে বেড়িবাধেঁর বাহিরে বসবাস করে আসছে।
জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতকে আর্ন্তজাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তরের লক্ষ্যে সরকার মেঘা প্রকল্প হাতে নিয়েছে। এই মেঘা প্রকল্প বাস্তবায়নে মহা উন্নয়ন পরিকল্পণা প্রনয়নে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় কুয়াকাটায় বেরিবাধেঁর বাইরের সকল স্থাপণা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেয়। তাই গত বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটায় উচ্ছেদ এ অভিযান শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, এসব অবৈধ বসবাসকারীদের স্থাপন সরিয়ে নেওয়ার জন্য সময় দেয়া হয়েছে। এছাড়া প্রকৃত ভূমিহীনদের তালিকা করা হচ্ছে। সরকার পুর্ণবাসনের ব্যবস্থা করবে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments