বুলবুল আহমেদ, নাটোর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল।
এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এসব পদগুলোতে থাকলে সেবিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওইসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাইনা আমার ব্যস্ততার কারণে সে প্রতিষ্ঠান গুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্থ হোক। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে সকলের দোয়া চাই।
উল্লেখ্য, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে তিনি এসব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments