বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
জানা গেছে, আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
বুধবার (০১ জুন) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কর্তৃক জানানো সিদ্ধান্ত সমূহের হল- ইউজিসি কর্তৃক প্রেরিত 'পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, পারিতোষিক এর হার পুন:নির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃর্নির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা এবং উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপরোক্ত দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্যের সাথে আলোচনায় বসে। উক্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ১ জুন (বুধবার) বিকাল ৫টা ৩০ মিনিটে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয় এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ২ জুন, ২০২২ তারিখ থেকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments