ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়নের লক্ষ্যে অবহিতকরণ ও ফুলতলা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু মুছা, ফুলতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উদ্বাবনী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মারিয়া ভূঁইয়া মেরী, কারুকথা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর জাহান, ফুলতলা প্রেস ক্লাবের সদস্য মঈন উদ্দিন ময়না, মোঃ রাসেল শেখ, ইউপি সদস্য ইয়াসমিন খাঁন, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা রিয়াজ মোর্শেদ, আঃ রাজ্জাক মোড়ল প্রমুখ। সভা শেষে এস এম মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও গৌর হরি দাসকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments