কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: হঠাৎ বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। প্রচন্ড ঢেউয়ের তান্ডবে টিকতে না পেরে অধিকাংশ ট্রলার নিয়ে তীরে ফিরে আসেছেন জেলেরা। গভীর সমদ্রে ২৯ জেলেসহ এফবি জোবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে রবিউল (২৯) নামের এক জেলে নিখোজ রয়েছে। শুক্রবার দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সমুদ্রে পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিখোজ রবিউলের বাড়ি পাশ্ববর্তী রাঙ্গাবালীর উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে।
জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছেন। শুক্রবার দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এসময় অন্য ট্রলারের জেলেরা ২৮ জেলেকে উদ্ধার করলেও জেলে রবিউল এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে ওই রাতে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ট্রলার দুটি উদ্ধারে অভিযান চলছে বলে ট্রলার মালিক জানিয়েছেন।
নিখোঁজ জেলে রবিউলের বাবা মো.রফিক মুন্সি জানান,তার ছেলে দু’দিন ধরে নিখোঁজ।পরিবারের কারোর ঘুম ও খাওয়া নাই। ছেলের নিখোঁজের সংবাদ শুনে মা পাগল প্রায়।তবে পবিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনিও হতভম্ব।
তবে এফবি জোবায়ের ট্রলারের মালিক মো.ইলিয়াস মৃধা জানান, রবিউলের সন্ধানে সাগরে ট্রলার পাঠানো হয়েছে।
স্থানীয় ট্রলার মালিক মো.ফেরদৌস গাজী জানান, মাছ শিকারের উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুকভরা আশা নিয়ে গভীর সমুদ্রে যায় জেলেরা। হঠাৎ গভীর সমুদ্রে উত্তাল তান্ডবে প্রথমে এফবি জোবায়ের এবং পরে এফবি মুনিয়া নামের দুইটি ট্রলার নিমজ্জিত হয়।
মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, প্রাকৃতিক দূর্যোগে কারোর কোন হাত নেই। তবে নিখোঁজ জেলে রবিউলের খোঁজে তারাও সমিতির পক্ষ থেকে সব রকম সহায়তা দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments