ডেস্ক রিপোর্ট: হোটেলের বিছানাপত্র নষ্ট করেছেন; ভেঙেও ফেলেছেন কয়েকটা, রুমের দেয়ালে ছিদ্র করেছেন। অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে এসব কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি জানিয়েছে, হোটেল রুম ছেড়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা এইসব কাণ্ড ঘটিয়েছেন। এছাড়া শুক্রবার দেশে ফেরার পথে ফ্লাইটে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন তারা।
আয়োজক কমিটির এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ফ্লাইটে ‘উগ্র আচরণ’বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে রাগবি ইউনিয়ন।
এ বিষয়ে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেছেন, ওই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি আমরা। তবে টোকিও থেকে যে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগের কথা বলা হচ্ছে তা আমরা খতিয়ে দেখব।
তবে এসব অভিযোগ আমলে নিতে চান না অলিম্পিকে অস্ট্রেলিয়ার দলনেতা ইয়ান চেস্টারম্যান। যদিও অভিযোগ অস্বীকার করেননি তিনি।
তিনি বলেন, কিছু তরুণ ভুল করেছে। তারা রুম যেভাবে ছেড়েছে, সেটা ঠিক হয়নি। কিন্তু তাই বলে রুমগুলো কোনোভাবেই পুরোপুরি নষ্ট করেনি তারা।যা ক্ষতি হয়েছে সেটা সামান্যই বটে। কার্ডবোর্ডের তৈরি বিছানা ভেঙে যাওয়া কোন কঠিন বিষয় নয়।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments