ডেস্ক রিপোর্ট: শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ পালিত হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ আলাদিন পার্কে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করে সংসদ পরিবার।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক যুগ্মসচিব এস এম মঞ্জুর।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক খেলাধুলা, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ইভেন্টে সংসদ সচিবালয়ের উইং প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments