ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংকটের সময়ে গ্যাসের দাম বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর গণশুনানী আয়োজনের খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ‘দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী’ বন্ধের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের গ্যাস যথাযথভাবে ‘উত্তোলন ও অপচয় বন্ধ’ না করে গ্যাসকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। এখন ‘স্পট মার্কেট’ থেকে বেশি দামে গ্যাস কিনে, দাম বাড়িয়ে আবার মানুষের পকেট কাটার চেষ্টা হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পেট্রোবাংলার হিস্যা অনুযায়ী দৈনিক যতটুকু গ্যাস উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করলে এবং সিস্টেম লস অর্ধেকে আনতে পারলে গ্যাস আমদানির প্রয়োজন হতো না। অথচ এগুলো না করে কমিশন ভোগী ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গ্যাস আমদানি ও দাম বাড়ানোর পথ নেওয়া হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বাড়লে, বিদ্যুৎ এর দাম বাড়বে, পণ্য উৎপাদন খরচ বাড়বে। দ্রব্যমূল্যে অতিষ্ট সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এটা মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে, এ খাতে দুর্নীতি, অপচয়, অব্যবস্থা বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং ভুলনীতি-দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments