জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড়ে বালুবাহী এক ডাম্প ট্রাকের ধাক্কায় মুনতাহিনা নামের ৬বছরের শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের কন্যা। সে চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির দাদা আব্দুস সামাদ বলেন, সকালে নাতনিকে নিয়ে গয়ড়া বাজারে নাশতা করতে যাওয়ার পথে বালু বহনকারী ডাম্প ট্রাককে সাইড দেওয়ার কিছুক্ষণ পর মোটরসাইকেলের চাকা স্লিপ করে। সেখানে পড়ে গিয়ে মোনতাহিনা মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অকালে শিশুটি বালুবহনকারী ট্রাকের ধাক্কায় নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments