বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামে সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয়।
১৪ নভেম্বর শুক্রবার দুপুরে নগেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ঠ মোহন সিংহ উপদেষ্টা পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি, প্রধান আলোচক শ্যামল চন্দ্র সিংহ সাংগঠনিক সম্পাদক পতঞ্জলী ধ্যানযোগ একাডেমি, বিশেষ আলোচক জগদীশ শর্মা সভাপতি পতঞ্জলি ধ্যান যোগ একাডেমি , সুকুমার চন্দ্র রায় সাবেক ভাইস চেয়ারম্যান, গৌর চন্দ্র বসাক সভাপতি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, দীপঙ্কর রায় সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা, টিকেন্দ্র জিৎ রায় সিরু প্রধান কার্যকর্তা বাংলাদেশ অগ্নিবীর রংপুর, বিনোদ বর্মন সভাপতি বলি দ্বারা আর্য সমাজ , ধনেশ্বর বর্মন সাধারণ সম্পাদক বলিদ্বারা আর্য সমাজ , পুষ্পারাণী রায় , প্রসাদী রাণী রায়, ছবিকান্ত দেব ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজেন্দ্র চন্দ বনিক , কৈলাস চন্দ্র রায়, ধনদেব রায় , বিষ্টু রায় , শংকর ও মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সনাতনী ছাত্র-ছাত্রীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে ৭৭ জন ছাত্রছাত্রীর মাঝে গীতা ও নৈতিক শিক্ষার বই বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments