স্টাফ রিপোটার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবাজার থানা বিএনপি।
শনিবার বিকালে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যােগ্যে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।
আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
কারারুদ্ধ বিএনপি নেতা মোহনের বাসায় নেতৃবৃন্দ
কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন- এর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম। শনিবার সন্ধ্যায় তিনি কারাবন্দী বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩ নং ওয়ার্ড সহ-সভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments