যৌথ উদ্যোগে দেশের প্রথম এমএফএস কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান উপায়। সম্প্রতি, নতুন এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজারে প্রচলিত অন্য কার্ডের মতো এই কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এবং ব্যাংকে না গিয়েই পেতে পারেন গ্রহকরা। ডুয়েল কারেন্সি সহ ফ্রি লোডের মতো অন্যান্য সুবিধা থাকায়, কার্ডটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এই কার্ডের মাধ্যমে ইউসিবি এবং উপায় আর্থিক সেবায় অন্তর্ভুক্তি এবং আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কোন কাগজপত্র জমা দেয়ার ঝামেলা ছাড়া ডিজিটাল পদ্ধতিতে এই কার্ডের আবেদন করতে পারবেন উপায় গ্রাহকরা। উপায়ের গ্রাহক নিজের অ্যাপ কিংবা উপায়ের নির্দিষ্ট এজেন্ট পয়েন্ট থেকে এই কার্ডের আবেদন করতে পারবেন।
এছাড়া, গ্রাহক নিজে কিংবা উপায়ের যেকোন এজন্টের (দেশব্যাপী এক লাখ ত্রিশ হাজারের বেশি এজেন্ট রয়েছে) মাধ্যমে এই কার্ডে লোড করতে পারবেন। ডুয়াল কারেন্সি সমর্থিত এই প্রিপেইড কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের পাশাপাশি বিদেশী মুদ্রায় লেনদেনও করতে পারবেন। বিশ্বব্যাপী মার্চেন্টে পেমেন্টের পরিসর বৃদ্ধিতে কার্ডটি গ্রাহকের জন্য দারুণ সুবিধা নিশ্চিত করবে। কার্ডটির মাধ্যমে ব্যবহারকারীরা দেশে-বিদেশে এটিএম সুবিধা, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং ডিজিটাল মার্কেটিং পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
টাকা উত্তোলন এবং পেমেন্ট সুবিধা ছাড়াও এই কার্ডে নূন্যতম ব্যাল্যান্স রাখার কোন বাধ্যবাধকতা থাকছে না। ঘরে বসে কার্ডের আবেদন, কার্ডে লোডের পাশাপাশি এই কার্ডের ব্যাল্যান্স চেক এবং লেনদেন বিবরণীও গ্রাহক উপায় অ্যাপ থেকে দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও ডিজিটাল পেমেন্টের যে সম্ভাবনা দেখা যাচ্ছে, ইউসিবি-উপায় কো-ব্রান্ডেড এই কার্ড সে যাত্রাকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করবে। শুধু তাই নয়, সামগ্রিকভাবেই কার্ডটির মাধ্যমে উপায় এমএফএস সেবা উপভোগের অভিজ্ঞতায় নতুন মাত্রা নিয়ে এসেছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments