সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা আওয়াীলীগ, পৌর আওয়ামীলীগ, গণমাধ্যম কর্মী এবং উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও জাতীয় শ্রমিকলীগ সহ সহযোগি সংগঠনের প্রায় দুইশত নেতা কর্মী নিয়ে 'মুজিব একটি জাতির রুপকার বায়োপিক মুভি দেখলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ
পলক এমপি।
বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় রাজশাহী হাইটেক পার্ক এর ষ্টার সিনেপ্লেক্স এ নেতা কর্মীদের নিয়ে মুজিব বায়োপিক মুভি উপভোগ করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আরিফা জেসমিন কনিকা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, প্রফেসর আতিকুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারন সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাব, চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান, স্মার্ট প্রেক্লাবের সভাপতি খলিল মাহমুদ প্রমূখ।
মুভি প্রদর্শনের আগে প্রতিমন্ত্রী পলক ও তাঁর সফর সঙ্গীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধিরী সহ অনেকে।
মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক এই সিনেমাটি আশা করি সবার কাছে ভালো লাগবে। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার দেশের জন্য যে ভুমিকা ছিল সিনেমাটি দেখে আমরা যেন তার সেই অবদানের কথা ভুলে না যাই। আমি গতকাল মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে এখানে বসে সিনেমাটি উপভোগ করেছি। আপনারাও উপভোগ করুন। আশা করি সবার কাছে সিনেমাটি ইতিহাসের একটি ম্যাসেজ হয়ে থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments