মো.পাভেল ইসলাম রাজশাহী: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর রাজশাহীতে বাসের ভাড়া বাড়েনি। তবে লোকসানের আশঙ্কায় অনেক মালিক বাস বন্ধ করে রেখেছেন। যেসব বাস চলছে সেগুলোতে এখনও আগের ভাড়াই নেওয়া হচ্ছে। মালিকেরা বাসের নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছেন।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। শুক্রবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
শনিবার সকালে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক বাস টার্মিনালের ভেতরে রাখা আছে। টার্মিনালের সামনে সড়কেও বাস রাখা হয়েছে। এসব বাস ছাড়া হচ্ছে না। তবে কিছু বাস এখনও এখান থেকে যাত্রী নিয়ে ছাড়ছে। লোকাল ও আন্তঃজেলা রুটের অনেক বাস না চললেও দূরপাল্লার বাসগুলো স্বাভাবিক চলছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘তেলের দাম বৃদ্ধির কারণে অনেক বাস চলছে না। এখন অল্প কিছু বাস চলছে। তবে যেসব বাস চলছে সেগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মালিকপক্ষ কী করবে এখন তাদের ব্যাপার।’
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘তেলের মূল্য অনেক বেড়েছে। আগের ভাড়া অনুযায়ী এখন গাড়ি চালালে লোকসান হবে। তাও কিছু বাস চলছে, কিছু বন্ধ রয়েছে। আমরা সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছি। নিজেরা তো ভাড়া বাড়াতে পারি না। এটা সরকার নির্ধারণ করে।’
তিনি আরও বলেন, ‘ছুটির দিনে রাতের বেলা ভাড়া বাড়ানো হয়েছে। আজও ছুটি। সে কারণে আমরা একটু অপেক্ষা করছি। ঢাকায় ভাড়া নির্ধারণ বিষয়ে মিটিং হবে। তারপরই হয়তো ভাড়া বাড়বে। ভাড়া বাড়িয়ে দিলে তেলের মূল্যবৃদ্ধির কোন প্রভাব পড়বে না।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments