কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম রিচি (১৮) নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত নয়টায় হোটেল রোজ গার্ডেনের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ম্যানেজার মো.ইমন, সাদিকা ইসলাম রিচির কথিত স্বামী রায়হান, সহযোগী মো.রিফাত, সাদিকা ইসলাম রিচির বান্ধবী মিথিলাকে আটক করেছে। মৃত তরুনীর নানা গিয়াস উদ্দিন ব্যাপারী বাদী হয়ে এব্যাপারে মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। হোটেলের রেজিষ্টার অনুযায়ী মৃত রিচি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রবিবার রিচি, রায়হান ও তার দুই বন্ধু কুয়াকাটায় ভ্রমনে আসে। তারা হোটেল রোজ গার্ডেনের চতুর্থ তলায় ডি-২ ও ডি-৩ কক্ষে অবস্থান করে। সোমবার রাতে হোটেলের ডি-৩ কক্ষ থেকে পুলিশ ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো রিচির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি এম এ খায়ের বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হযেছে। গ্রেফতারকৃত তিন আসামীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সাদিকা ইসলাম রিচির বান্ধবী মিথিলা পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments