মো.পাভেল ইসলাম রাজশাহী: সোমবার সকালে রাজশাহী নগরীর বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
জীর্ণ অবস্থা থেকে নয়া ভবনে গিয়ে আগে থেকেই আনন্দে উদ্বেলিত স্কুলের কোমলমতি শিশুরা। শহীদের মর্যাদায় তাদের দাবি এবার দৃষ্টিনন্দন একটি শহীদ মিনারের। ঐক্যবদ্ধ কণ্ঠস্বরে এমপি বাদশাকে একথা জানালে তিনি মঞ্চে বসেই তাদের দাবি মেনে নেন। আগামী নভেম্বরে এর কাজ শুরু হতে পারে বলেও শিশুদের আশ্বাস দেন তিনি।
এর আগে বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন ফজলে হোসেন বাদশা। প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পবার অধীনে ভবনটি নির্মাণ করা হয়। এরপর স্কুলের একটি শ্রেণিকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমপি ফজলে হোসেন বাদশা শিশু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আমাদের চেয়েও অনেক বড় এবং শিক্ষিত হও। মনে রাখবে, এটি স্বাধীন বাংলাদেশ। এ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ত্রিশ লাখ মানুষ প্রাণ দিয়েছে। আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম। প্রত্যাশা করি, তোমরা দেশকে ভালোবাসবে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সামনে এগিয়ে যাবে।
শামীম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) শেখ মো: রায়হান উদ্দীন, শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারি থানা শিক্ষা অফিসার আশরাফুনেছা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজাজুল ইসলাম।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments