স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে হাজারীবাগ বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, দেশের জনগণের হৃত ভোটাধিকার পুনরুদ্ধার করার মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। সমাবেশ থেকে সংসদ ভেঙে দেয়া ও সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ ও দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ ১৪ জুলাই শুক্রবার, বিকেল ৫টায় নগরীর হাজারীবাগ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিব হাজারীবাগ থানা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমÐলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সদস্য আক্তার হোসেন, মঞ্জুর মঈন, বাসদের ঢাকা মহানগর কমিটির নেতা খালেকুজ্জামান লিপন, অ্যাড. ফারুক হোসেন, হারুনুর রশীদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যারা দেশের শাসন প্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করেছে, যারা জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করেছে, দেশের মাটিতেই তাদের বিচার হবে। বক্তারা বলেন, বর্তমান সরকার ‘চিরকাল’ ক্ষমতায় থাকতে যেসব অপকর্ম করেছে সেসবের ফলাফল আখেরে তাদেরকেই ভোগ করতে হবে।
সমাবেশ শেষে ঝিগাতলা কাঁচাবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments