স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সকল বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রেখে ডামি নির্বাচন করছে সরকার। গত দুটি নির্বাচনের মত এবারও তারা ভোটের নামে প্রহসন করছে। বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচন করে সরকার বাংলাদেশকে বিশ্ব দরবার বিতর্কিত করছে।
শনিবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে লিফলেট বিতরণ সমাপ্ত করেন জোট নেতারা।
ফরহাদ বলেন, বাংলাদেশ এমনিতেই গরীব রাষ্ট্র। এরমধ্যে বর্তমান স্বৈরশাসকের কারণে সারা পৃথিবী এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে পুলিশ, র্যানসহ অনেকের বিরুদ্ধে জারি করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে না দিলে উন্নত বিশ্বগুলো অর্থনৈতিক স্যাংশনের হুমকি দিচ্ছে। কিন্তু ফ্যাসিবাদী সরকার কোনো পাত্তা দিচ্ছে না। কারণ, দেশ বা জনগণ নয়, ক্ষমতাই আওয়ামী লীগের কাছে মূখ্য।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলা আহমেদ, এনপিপি নেতা নজরুল ইসলাম, জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পীসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments