মোংলা ( বাগেরহাট ) থেকে মো. নূর আলমঃ মোংলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে মোংলা নদীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজার একটি চালান উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ হাবিবুর রহমান শেখের ছেলে মোঃ নুর আলী শেখ (২৮) ও শাহাদাৎ হোসেনের ছেলে নুর আলম (২৫)।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন দীর্ঘদিন এরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিক্রি করে। আমাদের কাছে খবর ছিল বৃহস্পতিবার তারা কুমিল্লা থেকে গাঁজার একটি চালান মোংলায় আনবে। সেই তথ্যমতে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম পিপিএম'র নির্দেশনা মোতাবেক এস আই অমিত কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোরে মোংলা নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments