নিতিশ চন্দ্র বর্মন (পঞ্চগড়) অটোয়ারী প্রতিনিধি: পঞ্চগড় জেলা উপজেলা সহ আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনটির সুবর্নজয়ন্তী উদযাপন।
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেক কাটা হয়।
দুপুরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু।
যুগ্ম আহ্বায়ক সেলিম মোর্শেদ মানিক এবং অ্যাডঃ আ.ফ.ম. আহসানুল কবির ফরহাদ এদু'জনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রধান, ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা লীগের সভাপতি সিদ্দিকা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রাহেলা বেগম প্রমুখ।
এছাড়া সংগঠনটির নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments