স্টাফ রিপোটার : জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দুই দলের লুটপাট, চাঁদাবাজী, দলীয় তন্ত্র, দূর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। ক্রমাগত বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। দেশে এখন পাঁচ কোটি বেকার। বিগত দুই দলের সরকারই বেকারদের নিয়ে কোন পরিকল্পনা তৈরী করতে পারেনি। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি এই পাঁচ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসময় তিনি আরো বলেন, মহামারী, অস্থির বৈশ্বিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে। দুই দলই মানুষের জীবন-মান উন্নয়নে ব্যর্থ হয়েছে। একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ আজ দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকমন্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, পার্টির সদস্য কাজী মামুন, রাকিন আহমেদ, জহিরুল ইসলাম মিন্টু, হকার্স পার্টির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, সাজেদুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, হারুন হাওলাদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments