সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৩ গুদামে প্রায় ৫০০ মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২রা জুন) দুপুর দেড়টায় উপজেলার হাতিয়ান্দহ বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়ান্দহ বাজারে সবুজ চাউল কল এর স্বত্বাধিকারী সবুজ মানী তাঁর ৩টি গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ মেট্রিকটন ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। এ অপরাধে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩ নং ধারা অমান্য করায় ৬ নং ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণাত আদায় করা হয় এবং আগামী ৩ দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার আদেশ দেয়া হয়।
সবুজ মানী হাতিয়ান্দহ বাজারের মৃত সত্যেন্দ্রনাথ মানী'র পুত্র। এছাড়া নলবাতা এলাকায় মেসার্স শুভ ট্রেডার্সকে প্রশাসনের নজরদারিতে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ রানী খাতুন, সিংড়া থানার এএসআই আশরাফুল ইসলাম, গণমাধ্যম কর্মী আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বলেন, অবৈধ মজুতকৃত প্রতিটি গুদামে অভিযান করা হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments