স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ৩২ সাংবাদিকসহ ৫২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাজধানীর ধানমন্ডি তদন্দ সংস্থার কার্যালয় নিহত নাসিফ হাসান রিয়াদের পিতা গোলাম রাজ্জাকের পক্ষে অভিযোগ দায়ের করেন আইনজীবী গাজী এইচ তামিম।
যেসব সাংবাদিক গত ৩ আগষ্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণহত্যার উসকারি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগে যাদের আসামী করা হয়েছে -শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মো. আনিসুল হক, হাছান মাহমুদ, হাসানুল হক ইনু, মহিবুল মাহমুদ নওফেল, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন আর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, আদাবর থানার ওসি মো. মাহাবুবুর রহমান, ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, আইনজীবী নিঝুম মজুমদার, অধ্যাপক মেজবাহ কামাল, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যালম দত্ত, একাত্তর টিভির সিইও মোজ্জাম্মেল বাবু, টিভি সঞ্চালক নবনীতা চৌধুরী, এবি নিউজ ডটকম সম্পাদক সুভাষ সিংহ রায়, সময় টিভির এমডি আহমেদ জুবায়ের, এখন টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, ডিসিবি নিউজের সিইও সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সমকালের সাবেক সম্পাদক আবেদ খান, এটিএন নিউজ বার্তা প্রধান প্রভাষ আমিন, একাত্তর টিভি সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, একাত্তর টিভি বার্তা প্রধান শাকিল আহমেদ, একাত্তর টিভি হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মিথিলা ফারজানা, ডিবিসি সম্পাদক জাহেদুল হাসান পিন্টু, ডিবিসি প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইন্ডপেনডেন্ট টিভি প্রধান বার্তা সম্পাদক আশীস সৈকত, এশিয়ান টিভি হেড অব নিউজ মানস ঘোষ, ডিবিসি প্রনব সাহা, সাবেক তথ্য কমিশনার সামুদা ভাট্টি, এটিএন নিউজ সাবেক প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, এটিএন বাংলার সাবেক প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, জনকন্ঠ নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, চ্যানেল আই সোমা ইসলাম, ইত্তেফাক শ্যামল সরকার, সমকাল অজয় দাশ, সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এছাড়া নাম উল্লেখ না করে অজ্ঞাত আওয়ামীলী ও ১৪দলভুক্ত নেতাকর্মী, পুলিশের বিভিন্ন পযৃায় কর্মকর্তা এবং দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশীল ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments