মো.পাভেল ইসলাম রাজশাহী: ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসকে জাতীয় ঐক্যের প্রতীক ও আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "লুটেরাদের বাংলাদেশ নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই" স্লোগানকে ধারণ করে শেখ রাসেল দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন।
উপস্থিত ছিলেন সাবেক নারী কাউন্সিলর ফারজানা হক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. মাজেদ, মো. সাকিব আর উপস্থিত ছিলেন সদস্য মো. সাগর নোমানী, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, জুবায়ের হোসেন রাজন, মাসুদ রানা, রাশেদুন নবী রাবু, আব্দুল আলিম,শামিউল, সালাউদ্দিন আহমেদ, হাবিবা খাতুন, শাহেদ সনু,হারুনুর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেখ রাসেল দেশের সম্পদ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র তিনি। দেশের জন্য ববঙ্গবন্ধু পরিবারকে জীবন দিতে হয়েছে। বিপথগামী সেনা সদস্যরা শিশুকেও ছাড়েনি। ন্যাক্কারজনক ওই হত্যাকাণ্ডের প্রতিবাদও জানান বক্তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments