দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্মআহবায়ক মো. আরঙ্গজেব, সদস্য কামরুজ্জামান, রিফাইতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রেজাউল হক, প্রাগপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সামনে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও গতকাল সকাল ৮টায় শহীদ রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকুল আলম রফিক এর স্মরনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম রফিক ১৯৭১ সালের ৮ ডিসেম্বর আলøারদর্গায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
উলেøখ্য, দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত হয়। দৌলতপুরকে শত্রæ মুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন। দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সন্মুখ যুদ্ধসহ ছোট-বড় ১৬টি যুদ্ধ সংঘঠিত হয়। এ সকল যুদ্ধে ৩৫জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন। দিবসটি উপলক্ষ্যে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এবছর ছিলনা কোন কর্মসূচী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments