দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেয়েছেন একখন্ড জমি ও ঘর। গৃহহীনরা ভূমি ও ঘর পেয়ে খুশি হওয়ার পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় দৌলতপুরেও আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও দুই শতক জমির দলিল তুলে দেওয়া হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ভূমিহীন ও গৃহহীনদের হাতে ঘরের চাবি, দলিল ও প্রায় একমাসের খাবার তুলে দেন। ঘর ও জমির দলিল বুঝে পেয়ে উপকারভোগীরা খুশি হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি মো. নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের অধ্যÿ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও দৌলতপুর প্রকল্প বা¯Íবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন। অনুষ্ঠান পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দৌলতপুরে ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি, জমির দলিল ও প্রায় একমাসের খাবার দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments